মাগুরার শ্রীপুরে উৎসব মুখর পরিবেশ বই উৎসব পালিত  

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা থেকে :মাগুরা জেলা শ্রীপুর উপজেলায় ‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে প্রতিবছরের মতো ইংরেজি নববর্ষের প্রথমদিন রবিবার (১ জানুয়ারি) দিনব্যাপি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বই বিতরন ও বই উৎসব উদযাপন করা হয়েছে।
শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের বরাত দিয়ে জানা যায়, এ বছর উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এ বই শিক্ষার্থীদের মাঝে একযোগে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। রবিবার সকালে উপজেলার শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর সেন্টাল কিন্ডারগার্টেন স্কুল এবং শ্রীপুর এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়ে ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
পৃথক দুটি উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম (রিজু) ও শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাশেম আলী মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা রানী ভদ্র, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটি সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *