সাম‍্যবাদী দল হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক আপরাধ আদালতের রায়ে নিন্দা—ক্ষোভ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)—এর কেন্দ্রীয় পলিট ব্যুরো গত ২২ জুলাই ২০২৬ বুধবার এক বিবৃতিতে— মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের বলিষ্ঠ কন্ঠস্বর, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, সাবেক মন্ত্রী,সাবেক সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন সাজিয়ে গত ৩০জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।

সাম্যবাদী দলের বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে রাখার চলমান প্রক্রিয়ার মাধ্যমে জামায়েত ইসলামীসহ সাম্প্রদায়িক গোষ্ঠীকেই শক্তিশালী করা হবে। দক্ষিণপন্থী ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সরকারের বর্তমান ঐক্য দেশের সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকেই লাভবান করবে।

বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) পূর্বনির্ধারিত এই রায় প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

এছারাও জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন ও আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন উক্ত বিবৃতির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং দূত এই অবৈধ ও প্রহসনের বিচার বাতিল করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দে ও কর্মীদের মুক্তি দাবি করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *