মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী দুলাল মোল্লার মৃত্যুতে গার্ড অব অনার প্রদান   

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সব্দালপুর গ্রামের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী দুলাল মোল্লা আর নেই।
গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার (ওসমান গনী দুলাল মোল্লা) বয়স ছিল ৭৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে এবং অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
নিজ বাসভবনে তার লাশটি অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, তার আত্মীয়স্বজনরা এক মুহূর্ত দেখতে আসেন এবং পরিবারের সদস্যদেরকে সান্তনা জ্ঞাপন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২:০০ ঘটিকার সময় উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু,
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুব লীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান কনক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক আলিনুর মোল্লা, ছাত্র লীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, বিশিষ্ট ব্যাবসায়ী স্যান অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস মালিক মোঃ রফিক,
৭নং সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কাওসার আলী, ৭নং সব্দালপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-জুবায়ের প্লাবনসহ উপজেলার ৮ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুর ২টা ৩০মিনিটের সময় মরহুমের নামাজের জানাযা শেষে তাঁকে নোহাটা-সব্দালপুর সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *