মেসির চোখে এমবাপ্পে, এমবাপ্পের চোখে মেসি

পিএসজিতে এ মৌসুমের শুরু থেকে মেসি ও নেইমারের সঙ্গে এমবাপ্পের বিরোধের খবর সামনে আসে। তবে মেসির চেয়ে নেইমারের সঙ্গে সমস্যা নিয়ে বেশি আলোচনায় ছিলেন ফরাসি তারকা। এর মধ্যে এমবাপ্পের সম্পর্কে কথা বলতে গিয়ে মেসি বলেছিলেন, ‘কিলিয়ান (এমবাপ্পে) একজন ভিন্ন ধরনের খেলোয়াড়। ওয়ান অন ওয়ানে সে ভয়ংকর। ফাঁকা জায়গায় পৌঁছাতে পারে এবং সে খুবই গতিময়। গোলও করতে পারে অনেক বেশি। সে একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় এবং কয়েক বছর ধরে সেটা প্রমাণ করেছে। এটা সামনেও করবে। সে সেরাদের একজন।’

মেসিকে নিয়ে প্রশংসা অবশ্য এমবাপ্পেও করেছিলেন। গত মৌসুমে আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে জানতে চাওয়া হলে এমবাপ্পে বলেছিলেন, ‘লিওনেল মেসির সঙ্গে খেলাটা সহজ। সে বিশ্বসেরা খেলোয়াড়।’ তবে চলতি মৌসুমের শুরুতে মেসি ও নেইমারের পাশে খেলা নিয়ে নিজের বিরক্তির কথা জানান এমবাপ্পে। বলেছিলেন, তিনি পিএসজির চেয়ে ফ্রান্সের হয়ে খেলার সময় বেশি স্বাধীনতা পান।

এখন সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে এমবাপ্পে টানা দ্বিতীয় বিশ্বকাপ নিশ্চিত করবেন নাকি মেসি–জাদুতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা দূর হবে, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *