শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে অভয়নগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ আগস্ট) বিকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গাইদগাছী গ্রামে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর জেলা জেলা তথ্য অফিস ওই নারী সমাবেশের আয়োজন করে।
সমাবেশে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মো: মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নারী উদ্যোক্তা ফারজানা আফরোজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
সমাবেশে বক্তারা তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি, আদর্শ ও সংস্কার কার্যক্রম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ, গুজব ও অপপ্রচার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।