রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রআন্দোলন এর আয়োজনে রাজিবপুর উপজেলার (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সাত টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামী ছাত্রআন্দোলন রাজিবপুর থানা শাখার সভাপতি মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আকবর হোসেন হিরো, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাইফ মোহাম্মদ শাহ আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আজীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আলহাজ্ব ক্বারী সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ (বাদশা), ইসলামী ছাত্রআন্দোলন জেলা শাখার ক্বওমী মাদ্রাসা সম্পাদক এম এম ফজলুল করিম, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাইদুল ইসলাম আনসারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন