রুমায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি: দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে (৩৮) অবশেষে গ্রেফতার করেছে থানচি থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা বান্দরবানে রুমা উপজেলায় ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যিশুরাম বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা () দায়ের করা হয়। যার মামলা নং ০২/০৫।

মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল।

আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে সে পলাতক ছিল দীর্ঘদিন।

গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানিয়েছেন, পরবর্তীতেও পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *