মোঃ এমরান,বান্দরবান জেলা প্রতিনিধিঃ লামা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচন-২২ সম্পন্ন হয়েছে। মোঃ ইউছুপ মজুমদার সভাপতি এবং নুর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। (৩০ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টায় লামার কুটুম বাড়ি রেস্টুরেন্টে গোপন ব্যালটের মাধ্যমে সাংবাদিক ফোরামের সদস্যদের ভোট দেওয়া শুরু হয়। বিকেল ৫ টায় ভোট গনণা শেষে বিজয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে গঠিত নির্বাচন কমিশন ভোটানুষ্ঠান চলে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ শাহনেওয়াজ আহ্বায়ক,মোঃ আলমগীর সদস্য সচিব, সদস্য বিপ্লব দাশ ও সদস্য অরুপম বড়ুয়া।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,প্রেসক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান,সদস্য এম বশিরুল আলমসহ প্রমূখ।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। প্রাপ্ত ফলাফল, সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে উজ্জল বড়ুয়া ৭ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। অপরদিকে সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউছুপ মজুমদার দোয়াত কলম মার্কা প্রতীকে ৮ ভোট পেয়ে ১ম স্থান লাভ করে ফোরামের সভাপতি নির্বাচিত হন।
২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রথম গোপন ব্যালটে ফোরামের ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটি নির্বাচিত করেন। উল্লেখ্য, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় বা নমিনেশন অন্য কেউ না নেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নুর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক ও মোঃ আবুল হাশেম সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।