সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার শার্শার ওসির অপসারন এর দাবিতে যশোরে মানবন্ধন

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম এর অপসারন ও  সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। সোমবার (২৯ সেপ্টেম্বর)  সকাল ১১টায় প্রেসকাব যশোরের সামনে লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরাম ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর যৌথ আয়োজনে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিক ইউনিয়ন যশোর,ছাড়াও বাঘারপাড়া শার্শা বেনাপোল এর  শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধন থেকে বলা হয়, মনিরুল ইসলাম মনির দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার সুনাম ুন্ন করতে গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারের মাধ্যমে একটি চক্র মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, এমনকি তার বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ােভ ছড়িয়ে পড়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনিরের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয় দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু, সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *