লায়লা খাতুন প্রতিবেদকঃ ১৬ই জুন ২০২৫ সাতক্ষীরার কাটিয়া এলাকায় স্বদেশসভাকক্ষে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলা জলবায়ুঅধিপরামর্শ ফোরামের অর্ধ–বার্ষিক সমন্বয় সভা। ফোরামের সভাপতি প্রফেসর আঃ হামিদের সভাপতিত্বেঅনুষ্ঠিত এ সভায় জেলার জলবায়ু সংকট এবং তা থেকেউত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা জলবায়ু অধিপরামর্শফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলাফোরামের সম্পাদক রনজিৎ বর্মন, আশাশুনি উপজেলাফোরামের সভাপতি আব্দুল হান্নানসহ জেলার বিভিন্নউপজেলার জলবায়ু ফোরামের সদস্যবৃন্দ। সভাপরিচালনায় সহযোগিতা করে লিডার্স, শ্যামনগর, সাতক্ষীরা।
সভায় জেলা সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত পূর্ববর্তী সভাররেজুলেশন পাঠ করেন এবং তা সভার সর্বসম্মতিক্রমেঅনুমোদন করা হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের ফলেসাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে কৃষি, অবকাঠামো ওজনজীবনের উপর বিরূপ প্রভাবের বিষয়ে বিস্তারিতআলোচনা হয়।
সভায় উল্লেখ করা হয় যে, জেলার উপকূলীয় কৃষি ভয়াবহবিপর্যয়ের মুখে। বিশেষ করে আশাশুনি উপজেলায় প্রায়৮০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হলেও তা সংস্কারেরতেমন কোনো অগ্রগতি নেই। ৬০% নারী কৃষক কৃষিতেঅবদান রাখলেও তারা এখনও অবহেলিত ও স্বীকৃতিহীন।এছাড়া জলাবদ্ধতা, নদী ভাঙন ও নদীশাসন ব্যবস্থারঅভাবে অনেক মানুষ পেশা পরিবর্তন করছে বা অন্যত্রমাইগ্রেট করছে।
শ্যামনগর উপজেলা জলবায়ু ফোরামের সম্পাদক রনজিৎবর্মন বলেন, “যমুনা খালের সমস্যার ফলে শ্যামনগরেজলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ সমস্যা নিরসনে স্থানীয়উদ্যোগ ও কেন্দ্রীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তির দাবি তোলাজরুরি।“
আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি মোঃ আব্দুলহান্নান বলেন, “জেলেখালীর অনেক মানুষ নদীভাঙনেরকারণে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে।জলবায়ু সমস্যা এখন আর শুধু প্রকৃতি নয়, মানবাধিকারও জীবন–জীবিকার বিষয়।“
সভায় ফোরামের সদস্য অধ্যাপক ইদ্রিস বলেন, “আমরাযদি সক্রিয়ভাবে দাবি তুলতে পারি, তাহলে জলাবদ্ধতাকমানো সম্ভব। কারণ জলবায়ু দূর্যোগ ধর্ম–বর্ণ নির্বিশেষেসবাইকে একভাবে আক্রান্ত করে।”
সভার সমাপ্তিতে ফোরামের পক্ষ থেকে কয়েকটি সিদ্ধন্তগ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে:
উপকূলীয় কৃষি বিপর্যয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ওজলাবদ্ধতা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনাকরা। জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টকশো ও মিডিয়া কাভারেজনিশ্চিত করা।
আলোচনা শেষে সভাপতি প্রফেসর আঃ হামিদ সকলসদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।