সুষ্ঠু নয় দুষ্টু নির্বাচন করেছে সরকার : মোমিন মেহেদী

হালিমা খাতুন সদস্য, মিডিয়া সেল ঃ  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ড. ইউনূস ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও সুষ্ঠু নয় দুষ্টু নির্বাচন করেছে সরকার। যেই নির্বাচনের আগের রাতে শত শত লোক জামায়াতের ভোট কিনতে গিয়ে আটক হয়, সেই নির্বাচনে তো জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ করারই সুযোগ থাকে না। অথচ সেই জামায়াত নির্বাচনে অংশ নিয়ে আবারো সারাদিন জাল ভোট দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলো। এমনকি গণমাধ্যম বলছে যে, বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ ঘন্টায় আড়াই কোটি ভোট প্রদানের তথ্য দিয়েছে ইসি।

‘সুষ্ঠু নয় দুষ্টু নির্বাচন করেছে সরকার’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, কেবলমাত্র সেনাবাহিনীর কারণে নিরাপত্তা ব্যহত হয়নি, তা না হলে আজ জামায়াত-শিবির সারাদেশে সহিংসতার রক্তনদী বইয়ে দিতো। তারপরও সন্ধ্যা পর্যন্ত ৩ হাজারেরও বেশি সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন। নতুনধারা বাংলাদেশ এনডিবি নিবন্ধন থেকে বঞ্চিত হওয়ায় এই নির্বাচনকে এড়িয়ে যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ চেষ্টায় পর্যপেক্ষণ করেছে। তাতে আমরা নিশ্চিত যে, এই নির্বাচনে সুক্ষ্ম কারচুপির খেলা খেলছে বিশ^ খেলোয়াড় ইউনূস আর তার দ্বৈত নাগরিকত্ব পাওয়া শিক্ষাথী নেতারা। যারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণার ষোলকলা পূর্ণ করার রেকর্ড গড়েছে।

এতে বক্তব্য রাখেন, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল মামুন মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *