হাদেবপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: শুক্রবার (৩০ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক প্রশাসনিক ও কার্যক্রমভিত্তিক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় থানার মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। থানায় যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয় দেখার জন্য অফিসার ইনচার্জ কে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬  উপলক্ষে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সেবাপ্রার্থীদের সঙ্গে সদাচরণ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে বিশেষ করে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার,  অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই একটি কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *