১০-১২ ক্রিকেটার্সের টানা দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিনিধিঃ সিএপিএল এ টানা ২য় জয় পেয়েছে ১০-১২ ক্রিকেটার্স। এফসিএস এর বিপক্ষে ১৯ অগাস্ট শনিবার তেঘরিয়া বনগ্রাম এর প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়াম এ টসে হেরে ফিল্ডিং এ নামে ১০-১২ ক্রিকেটার্স। অধিনায়ক শাকিল এবং আরেক ওপেনার মাশরুর শুরুতে ভালো সূচনা করলেও বেশিদূর যেতে পারেন নি। ৩১ রানে অধিনায়ক শাকিল ফিরে গেলে কিছুক্ষণ বাদে মাশরুর ও ফিরে যান। নিয়মিত বিরতিরে উইকেট হারাতে থাকা এফসিএস এর হাল ধরেন বিস্ময় রেজা। তার ৩৯ রান এর উপর ভর করে এফসিএস ৩৩.১ ওভারে ১৫১ রানে অলআউট হয়। ১০-১২ ক্রিকেটার্স এর শামিম ও নাজমুল ৩টি করে এবং মাহবুব ২টি উইকেট নেন।

১৫২ রানের টার্গেটে খেললে নেমে শুরুতেই ৬ রানের মাথায় আঘাত হানেন গোলাম মোস্তফা। এরপর সাবধানী ব্যাটিং শুরু করেন ১০-১২ ক্রিকেতার্সের ব্যাটসম্যানেরা। কিন্তু এফসিএস এর বোলারদের বোলিং এর মুখে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ১০-১২ ক্রিকেটার্স। এর মধ্যে দলের হাল ধরেন আগের ইনিংসে ২ উইকেট পাওয়া মাহবুব। ৩৬ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাথে টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতক পূর্ণ করেন। ৫টি চার এবং ১টি ছক্কার মাধ্যমে ৬৮ বলে করেন ৫৬ রান।

এফসিএস জয় পায় ৩ উইকেটে। অলরাউন্ড নৈপুন্যে ম্যান অফ দ্য ম্যাচ হন মাহবুব।

প্রতিনিয়ত খেলার আপডেট রাখতে চোখ রাখুন কালের সংবাদ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *