মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম বলেছেন, কোন নেতা কর্মী অনৈতিক কর্মকান্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় অনেক অনৈতিক কাজের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে যেন কেউ দলের সুনাম ক্ষুন্ন না করে সেদিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে হবে।
সোমবার বিকাল ৪ টার সময় বেনাপোল লোকাল বাসষ্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বলেন, দলে কোন দুস্কৃতকারীকে ঠাই দেওয়া হবে না। জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যত্থানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ও তাদের দোসররা কি ভাবে পালিয়ে গেছেন কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছেন তা দেশবাসি দেখেছে।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালবাসা অর্জন করুন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এস এম তমাল,সাধারন সম্পাদক আনসারুল হক রানা, উপজেলা যুবদলের য্গ্মু সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।