অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশু শিক্ষার্থী আবু আস সাদ চলে গেল না ফেরার দেশে

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :  অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশু শিক্ষার্থী আবু আস সাদ আতিক(৮) চলে গেল না ফেরার দেশে।
শিশু আবু আস সাদ আতিক গত শনিবার সকালে তাদের বাসার ছাদে খেলা করতে গিয়ে অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হোন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু আবু আস সাদ ওরফে  আতিক নওগাঁর মহাদেবপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও মহাদেবপুর উপজেলা সদরের কলোনী পাড়ার মিনহাজুল ইসলাম ওরফে মিলন এর ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে শিশু আতিক তাদের বাসার ছাদে খেলা করছিল খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত ছাদ থেকে নিচে পড়ে আহত হরে তাকে উদ্ধার করে প্রথমে  মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর সারে ১২ টারদিকে তার মৃত্যু হয়। এমৃত্যুর ঘটনায় পরিবার, স্বজনসহ স্থানিয় লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *