মোঃ সহিদুল ইসলাম ( মুকুল), কুষ্টিয়া: গতকাল বুধবার ছিল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি দিন।
জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ ও নানান সমস্যার জর্জরিত সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে।
সকাল থেকে এইসব অসহায় ও সাধারণ মানুষের ভিড় জমতে থাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
একে একে সবাই দেখা করেন এবং তাদের সমস্যার কথা ব্যক্ত করেন জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের কাছে।
তিনি প্রত্যেকটি অসহায় মানুষের কথা ধৈর্য্য সহকারে শোনেন ও তাদের সমস্যার সমাধানের চেষ্টা করার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম তাদের হাতে শীতবস্তু কম্বল তুলে দেন এবং যাহারা চলাচল করতে পারেনা হুইল চেয়ারে এসেছে তাদের সঙ্গেও তিনি নিজে যেয়ে দেখা করেন এবং তাদেরকে শীত বস্ত্র দেন। তাতে অসহায় মানুষগুলি আনন্দে আপ্লুত হয়ে পড়েছে।
পরিশেষে অসহায় মানুষগুলি আবেগ আপ্লুত হয়ে বলতে থাকেন এমন মানবিক ডিসির কথা এবং তাহারা ডিসির মঙ্গল কামনা করেন।