“আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”।এই শ্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিষয়ে ব্যাপক প্রচার ও  সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বদলগাছী থানাপুলিশ  প্রচারপ্রচারনা চালাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচারণা করছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মাহাবুবুর  পিপিএম রহমান। সড়ক আইন মেনে যানবাহনের চালকদের গাড়ী চালানোর জন্য
আহবান জানান।
সড়কপথে যানবাহন চালানোর সময় গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শদেন তিনি। মটর বাইক চালানোর সময় গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট ব্যবহার করার দিকনির্দেশনাও দেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে যততত্র গাড়ী পার্কিং না করার জন্য চালকদের পরামর্শদেন। সড়কে গাড়ী চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা,অতিরিক্ত যাত্রী তোলা কিংবা ওভারলোড পরিহার করার ও আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *