মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর, প্রতিনিধি : আওয়ামীলীগ সরকার পতনে নওগাঁর মহাদেবপুরে বিশাল বিজয় মিছিল বেড় করেছে বিএমপি জামাত। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে।
তাদের এই আনন্দ মিছিলে যুক্ত হয়েছে অবিভাবক, খেটে খাওয়া সাধারণ মানুষও। তবে তাদের এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৫ আগষ্ট) দুপুরে আওয়ামী সরকারের পদত্যাগের পর মঙ্গলবার সকাল ১১ টার দিকে এই আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে উপজেলার মাছের মোড়ে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সভাপতি হাজী রবিউল আলম বুলেট,সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন, আজকে যারা ক্ষমতায় থেকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে, দুর্নীতি করেছে সবাইকে আইনের আওতায় আনার দাবী জানান এবং সেনাবাহিনীর তত্বাবধানে গণতান্ত্রিক উপায়ে দেশে একটি গ্রহনযোগ্য অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্টা করবে। নেতারা বলেন, আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করলাম। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করবো। যেখানে মারামারি হানাহানি থাকবে না। কোন দুর্নীতি থাকবে না লুটতারাজ হবেনা। আজ আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদী হাসিনার পদত্যাগের কারনে মানুষ কতটা আনন্দিত। এই স্বৈরাচার সরকারের থেকে মানুষ মুক্তি পেয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।