আগামি ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে যশোর -১ আসন থেকে নির্বাচন এর জন্য গনমাধ্যম কর্মীদের সাথে হাসান জহির এর মত বিনিময়

মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বিগত আওয়ামী সরকারের ১৭ টি বছর এর দুঃশাসন অপশাসন এর বিরুদ্ধে মাঠে আন্দোলন সংগ্রাম করেছে যশোর জেলার শার্শা উপজেলার বর্তমান বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

তিনি আওয়ামী সরকারের  অত্যাচার নির্যাতনে বরাবার মার খেয়েছে  মামলা হামলার শিকার হয়ে একাধিক বার জেল খেটেছেন। বিএনপির এই দু:সময়ে মাঠে থেকে দলের নেতাকর্মীদের চাঙ্গারা রাখার চেষ্টা করার দাবিতে তিনি আগামি ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ (শার্শা- ১) আসন থেকে দলীয় মনোনায়ন নিয়ে নির্বাচন করার আশা ব্যাক্ত করে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন।

সোমবার বিকাল ৫ টার সময় নাভারণ নিজ কার্যালয়ে তিনি স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা  করেন।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি বলেন, আমি বিগত ২০১৮ সালের নির্বাচনেও দল থেকে মনোনায়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে তখন মনোনায়ন দেয়নি। আমি আশাবাদি এবার দল থেকে মনোনায়ন পাব। তিনি আরো বলেন বিগত আওয়ামী সরকার শুধৃু আমাকে মামলা দেয়নি। আমাকে মেরে ফেলার জন্য লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা। আমি তিন মাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখনো আপনাদের দোয়ায় বেচে আছি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন দল যাকে মনোনায়ন দিবে আমি তাকে সমর্থন করব। আমার দলের কোন নেতা কর্মীর মধ্যে কোন দ্বন্দ নাই। যারা আওয়ামী সরকারের আমলে মাঠে ছিল না এমনকি এলাকায় ও দেখা যায়নি সেসকল নেতা কর্মীরা ও মনোনায়ন প্রত্যাশি এ বিষয় জানতে চাইলে তিনি বলেন যদি দল যাচাই বাছাইয়ে তাকে যদি মনোনায়ন দেয় আমি তাকে সমর্থন করব। তবে আপনারা শার্শার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সাধারন জনমত জরিপ করে সঠিক তথ্য তুলে ধরবেন। তাতে জনগন যাকে চাইবে সেই সত্য ঘটনা প্রকাশ করবেন এটা আমি আশা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *