আত্রাইয়ে বিষ্ফোরক মামলা ও এক মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ আককাস আলী, মহা. প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ ও সেনাবাহীনি পৃথক অভিযান চালিয়ে বিষ্ফোরক মামলা ও এক মাদক কারবারিসহ ৩ জনকে  গ্রেপ্তার করেছে।
 ওসি সাহাবুদ্দীন জানান, সোমবার সকালে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী (৫২) এবং একই গ্রামের আবদুল মান্নানের ছেলে সুমন হোসেন (২০) গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,গত ৬অক্টোবর বিহারীপুর গ্রামের আবদুল মজিদের দায়েরকৃত বিষ্ফোরক মামলায় জরিত থাকার সন্দেহে আহাদ ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রোববার সন্ধায় উপজেলার রেলষ্টেশন এলাকায় একটি ফার্মেসির দোকানে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১০২৫পিস এ্যাম্পুলসহ আটক করা হয়। আটক রিফাত রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আটক রিফাতের বিরুদ্ধে রোববার রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাহাবুদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *