আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে বড় আঁচড়ায় ইমদাদের গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে পৌরবাসীর জীবনমানের উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার সংস্কার, পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন ইমদাদুল হক ইমদাদ। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।

উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বেনাপোল পৌরসভার প্রতিটি নাগরিকের অধিকার ও উন্নত জীবন নিশ্চিত করতে তিনি সর্বদা কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *