আমতলীতে কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা ও সমন্বয়ক

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী সরকারী কলেজ   শাখার ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (২০) কে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা ইমরান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলণের সমন্বয়ক ইজামামুল হক আবিদ সহ কতিপয় সন্ত্রাসীরা কুপিয়ে আহত  করেছে।
এ বিষয়ে আহত ছাত্রদল নেতা গোলাম রাব্বানী জানান,গতকাল বুধবার ছাত্রদল আমতলী সরকারি কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি সজল মৃধাকে নিয়ে স্নাতক শ্রেনীর ভর্তির  কাগজ পত্র জমা দিতে আমতলী সরকারি কলেজ যায়। কলেজ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা ইমরান ও সমন্বয়ক পরিচয়দানকারী আবিদ তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে স্হানীয়রা আহত রাব্বানীকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বানীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দায়িত্বে রাব্বানীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।অবস্থা গুরুতর হওয়ায় রাব্বানীকে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, এবিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *