আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ ইং সালের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা ২টায় আমতলী অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ নাসির।

সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতে গৃহীত সিদ্ধান্ত ও প্রতিষ্ঠাতার অনুমোদনক্রমে খান মোঃ সাইফ উদ দৌলা শাওন কে সভাপতি ও বিপ্লব চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদকে অনুমোদন দেওয়া হয়।

কমিটির অপর সদস্যরা হলেন,মোঃ রেদোয়ান, সহ-সভাপতি (দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ), মোঃ আলিম সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক ( দৈনিক প্রতিবাদ), মানাফী ইসলাম নাজমুল,সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের বানী),মোসাঃ মৌসুমি,অর্থ ও দপ্তর সম্পাদক (দৈনিক বিজয় টিভি ২৪.কম),তামান্না ইসলাম, তথ্য,প্রযুক্তি,সাহিত্য ও গবেষণা সম্পাদক (দৈনিক মাতৃভুমির কথা),মোঃ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য (দৈনিক বিশ্ব) ও নির্বাহী সদস্য, মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *