সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীর এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমতলী বন্দর মডেল সরকারি প্রাাথমিক বিদ্যালয়েী ৫৪’তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ আজ বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল হাসান আরিফ। আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, সৈয়দ মনিরুজ্জামান,আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার শাহিনুর আক্তার, স্কুলের এডহক কমিটির জমিদাতা সদস্য অশোক কুমার দাস, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ ইমতিয়াজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রিপন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্টন বিশ্বাস প্রমুখ।