আমার বাংলা

সফিউল্লাহ আনসারী 
বসন্তে এই আকুল হৃদয়
সফিউল্লাহ আনসারী
বসন্ত সুর আকুল হৃদয়
কি সুর উঠে গেয়ে,
প্রকৃতি বেশ উচ্ছ্বসিত
ফুলের ছোঁয়া পেয়ে!
মনের বনে ক্ষনে ক্ষনে
ভ্রমর উড়াউড়ি,
ফাগুন মাসে তুমুল হাসে
রঙের ছুড়াছুড়ি।
ঝিরিঝিরি মাতাল হাওয়া
কোকিল ডাকে কুহু,
উৎসবে সাজ চতুর্দিকেই
গানেই মূহুর্মুহু।
নদীর দু’কূল আমের মুকুল
মৌ মৌ ঘ্রাণ কীযে,
আবেগ ধোঁয়া কাব্য উছল
ভাব্না ভীষণ ভিজে!
শিমুল পলাশ গাদা গোলাপ
হরেক ফুলের মেলা,
বসন্ত রঙ দেশজুড়ে আজ
কাটে খুশিয় বেলা!
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *