আরাভ খানের গ্রেপ্তারের গুঞ্জন

কালের সংবাদ ডেস্কঃ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আরাভ খানের গ্রেপ্তারের গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী জানান, দুবাইয়ে পলাতক আরাভ খান সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে মঙ্গলবারের সংবাদে প্রকাশিত হয়েছে। তবে দুবাইয়ে তিনি গ্রেপ্তার হননি বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না।’

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।’

আরাভ খানের গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *