কাজি রবিউজজামান নিউউর্য়কঃ আজ ২রা সেপ্টেম্বর ২০২৪ইং রোজ সোমবার, গোল্ডেন প্যালেস পার্টি হল, ব্রঙ্কস এ ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশ এর উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ( রাহি:) এর সৃতির স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।
অনুস্ঠানের শুরুতে কুরআন তেওয়ালাদ করেন হাফিজ ইফাত নাসির উল্লা।
উপস্হাপনা করেন কাওছার আহমেদ মারুফ।
সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ইমাম আশরাফুজ্জামান খাঁন, প্রেসিডেন্ট ইকনা ব্রঙ্কস।
মুল বক্তব্য তুলে ধরেন ডা: জুননুন চৌধুরী।
সার্বিক তত্বাবধানে ছিলেন খান মোহামদ সাইফুল্লাহ, ম্যানেজার, হেলপিং হান্ড ফর রিলিফ এন্ড ডেভলপমেন্ট।
বক্তাগণ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ( রাহি:) সাহেবের জন্য দোয়া করেন, তার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ইসলামের দাওয়াতি কাজে তার যে ত্যাগ, দীর্ঘ ১৩ বছর কারাগারে বিনা চিকিৎসায় নির্যাতনের স্বীকার, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ( রাহি:) মুক্তির আন্দোলনে ৭৩ জন শহীদ হয়েছিলেন উল্লেখ করে, বিশেষ দোয়া করেন বলেন “ আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতের উচ্চ আসন দান করেন।”
উপস্হিত থেকে সৃতিচারন করেন ফারুক ওয়াদুদ, মোল্লাহ মুনজুরুল ইসলাম ,ইমাম মাওলানা আব্দুর রহমান ( ৯৬ মসজিদ ), কমান্ডর সিদ্দিকুর রহমান, মাওলানা আনছার উদ্দিন সাহেব, ড. ফকরুদ্দিন ইসলাম, মোহাম্মদ ছালাউদ্দন,মোহম্মদ জামিল ইসলাম,
আব্দুর রব হাওলাদার, জহির উল হক।
আলোচনায় অন্তর্বর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদ্দেষ্ঠা জনাব ড. মোহম্মদ ইউনুস নিকট জোড় দাবী জানানো হয়-
১) একটি কমিটি গঠন করে জোড় তদন্তের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদ ( রাহি:) অনাকাংখিত মৃত্যুর রহস্য, বিশেষ করে এটা কি পেশাগত অবহেলা, নাকি ভুল চিকিৎসা অথবা ইচ্ছাকৃত হত্যা তা প্রকাশকরা।
২) আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদ ( রাহি:) কে প্রথমে ফাঁসী এবং পরে যাবতজীবন কারাদন্ড দেওয়া হয়েছিল, তার পর্যালোচনা তথা পূর্ন তদন্ত করার আবেদন করা হয়। উপস্হিত সকলে হাত তুলে সমথর্ন জানান।