আল মারুফ-এর মুক্তি চাই তার সহকর্মীগন

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  দীর্ঘ ১৮ মাস যাবত অন্যায়ভাবে কারাগারে বন্দী!একজন রাজনৈতিক কর্মীকে কতটা হয়রানি করা যায়, তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মারুফ।দীর্ঘ দেড় বছর (১৮ মাস) ধরে তিনি কারাগারে বন্দী। একটার পর একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে তাঁর জামিন প্রক্রিয়াকে আটকে রাখা হচ্ছে।

আদালত থেকে একটি মামলায় জামিন করালে, কারাফটক থেকে বের হওয়ার আগেই সম্পূর্ণ অন্যায়ভাবে আরেকটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখিয়ে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে! এই অমানবিক ও হয়রানিমূলক আইনি চক্রের অবসান হওয়া দরকার।রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক আল মারুফ-এর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই তাঁর সহকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *