ঈদের দিন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি সর্বস্তরের মানুষের সঙ্গে

কালের সংবাদ ডেস্কঃ এবার আগের মতোই ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে।

গত কয়েক ঈদের দিন করোনার কারণে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১১টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *