ঈশ্বরগঞ্জে জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ‎

হুমায়ুন কবির ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি:
‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে  উপজেলা প্রসাশনের আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, জুলাই আন্দোলনে আহত সাংবাদিক  রুহুল আমিন রিপন, সাংবাদিক হুমায়ুন কবীর, আর.কে রাজু, উবায়দুল্লাহ রুমি, মহিউদ্দিন রানা, এহসানুল হক, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, জাহিদ হাসান, ফয়সল আহমেদ, ইশতিয়াক ইসহাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় জুলাই আন্দোলন নিয়ে স্মৃতি চারণ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা হাসানুর রহমান সজীব, সাকিবুজ্জামান সাকিব ও সাংবাদিকদের স্মৃতি চারণে ওঠে আসে ৪ আগস্টে ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপর ভয়ঙ্কর নির্যাতন ও হামলার ঘটনা। ওই দিন সাংবাদিকদের রক্তে লাল হয় ওঠে পিচঢালা রাজপথ। মারাত্মকভাবে আহত হয়েছিলেন সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *