ঈশ্বরদীতে ঠিকাদারি কাজের চাঁদা না পেয়ে শ্রমিককে চুরিকাঘাত এবং কাজ স্থগিত

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) আওতায় ১৩০ মিটার রাস্তার কাজে চাঁদা না পাওয়াই এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের মিলন নামের এক শ্রমিককে ছুরিকাঘাতে আহত করেছে কিছু দুষ্কৃতিকারীরা।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাচলা গ্রামে এই ঘটনা ঘটে।
আহত শ্রমিক মিলন জানান, তার কাছে থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে কিছু দুষ্কৃতিকারীরা। পরে চাঁদার টাকা না দেওয়াই অতর্কিত ছুরিকাঘাত করে তাকে আহত করা হয়। পরে কাজটি বন্ধ করে দেয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায় ১ হাজার মানুষের চলাচলের  এক মাত্র রাস্তা এটি। রাস্তাটির কাজ শুরু হওয়াই ওই এলাকায় বাসিন্দারা সবাই বেশ আনন্দিত। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন মালামাল বহন ও রুগিদের নিয়ে যাতায়াতে সমস‍্যা ও বর্ষামৌসুমে চলাচলের অনুপযোগী আশংকায় হতাশ এলাকাবাসী। এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মিলন হোসেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্রুত এই রাস্তার কাজটি শেষ না হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে তাই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করে এ রাস্তাটির কাজ অনতিবিলম্বে শেষ করে চলাচলে উপযোগী করার আহ্বান এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *