আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৯ মে ) ভোটের ফলাফল অনুযায়ী বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে এমদাদুল হক রানা সরদার,ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আতিয়া ফেরদৌস কাকলীকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন তিন জন প্রার্থী।
চেয়ারম্যান পদে এমদাদুল হক রানা সরদার (আনারস) ৩৯১৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মিন্টু (মটর সাইকেল) পেয়েছেন ৩৭২৩০ ভোট। মোট ১৯৪০ ভোটের ব্যাবধানে আনারস প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেছেন। অপর প্রার্থী ঘোড়া প্রতীকের জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেয়েছেন ১২৭৭ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাত জন প্রার্থী। তাদের মধ্যে মাইক প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সালাম খান ৩০ হাজার ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মেহেদী হাসান বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৫৯ ভোট, আব্দুর রহমান মিলন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮৮ ২ ভোট, সাইফুল আলম চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট,আরিফুল ইসলাম লিটন টিবওয়েল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৯৭ ভোট, আব্দুল বারী টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৮৬ ভোট। শফিউল আলম বিশ্বাস তালা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। কলস প্রতীক নিয়ে আতিয়া ফেরদৌস কাকলী ২৬৫২২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মাহেযেবিন শিরিন প্রিয়া ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৪৮৯ ভোট, সেলাই মেশিন প্রতীক নিয়ে সোহানা পারভীন পেয়েছেন ১৫ হাজার ৬০০৬ ভোট, হাঁস প্রতীক নিয়ে মোছাঃ পারভীন পেয়েছেন ১৩ হাজার ৯১০ ভোট। ।
উল্লেখ্য, এই প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ৮৪ টি ভোট কেন্দ্রের ৬০২ টি বুথে ভোট গ্রহণ করা হয়। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ ৭৭ ৩৭১ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৭৭৬৭৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৩৬। সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭৯১৩। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.০৯%।