ঈশ্বরদী সোনালী ব্যাংকের প্রধান ফটকে টাকার ব্যাগ ছিনতাই

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর সোনালী ব্যাংকে টাকা উত্তোলন শেষে মোটরসাইকেলের পেছন থেকে টাকা ছিনতায়ের শিকার হয়েছেন এক কলেজ অধ্যক্ষ গ্রাহক।

এ সময় তাঁর ব্যাগে থাকা ৪ লক্ষ ৮০  হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শহরের পৌর মার্কেট এলাকায় সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখায় সোমবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই অধ্যক্ষের  নাম শহিদুল ইসলাম (৫০)। তিনি দাশুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, তাঁর  বিগত ৯ মাসের এরিয়া বিলসহ বেতনের ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যাংক উত্তোলন করে ব্যাগের মধ্যে ভরে মোটর সাইকেলের পেছনে বেঁধে সোনালী ব্যাংকের গেট দিয়ে বের হচ্ছিলেন। এই সময় ভীড়ের মধ্যে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি মোটর সাইকেলের পেছন থেকে ছিনিয়ে নেয়। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা ব্যাংকের ভিতর থেকেই তাঁকে অনুসরন করে আসছিল।

সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শমিত সরকার জানান, ছিনতাইয়ের ঘটনাটি ব্যাংকের বাইরের ফটকে ঘটেছে। বিষয়টি জানার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়। তাদের নিকট ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। আশা করি পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হবেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাসান বাসীর জানান, খবর পেয়ে সোনালী ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজসহ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *