মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন,এসো মাদক ছাড়ি বই পড়ি আলোকিত জীবন গড়ি। বই হোক জীবনের সঙ্গী গড়ে উঠুক আলোকিত জীবন। তিনি বলেন,বই পড়ুয়ারা কখনো সমাজ এবং রাষ্ট্রে সহিংসতা সৃষ্টি করতে পারে না। তারা মানবিক ছায়ায় জীবনকে জড়িয়ে রাখে এবং মন্দ প্রকৃতির লোকগুলোকে আলোর পথে নিয়ে আসে।
কবি মোহাম্মদ আককাস আলী প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণী,পেশার মানুষগুলোর হাতে বিনামূল্যে বই তুলে দেন এবং বই পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করে তোলেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কবি বলেন,যে সময় বন্ধু-বান্ধবদের নিয়ে সময় নষ্ট করবে সেই সময় বই পড়বে অথবা খেলাধুলায় লিপ্ত থাকবে। তিনি বুধবার (১৩ই ফেব্রুয়ারি) বিভিন্ন পার্কে ছাত্র-ছাত্রীদের হাতে তাঁর অষ্টম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা বইটি তুলে দেন এবং তিনি ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতায় উপরিক্ত কথাগুলো বলেন।