*এ গজবের নিষ্কৃতি*

*এ গজবের নিষ্কৃতি*

=কবি গুলজার রহমান!=

এ কেমন পাপ ভীষণ উত্তাপ
পুড়ছে মাটি পুড়ছে ধাপ
গরমের জ্বালা শরীর কালা
প্রশান্তি চাই করো মাপ।!

উত্তাপে পোড়ে সৃজন মরে
গাছ গাছালির পাতা ঝরে
পশু-পাখি কীট পতঙ্গ
পানা চায় প্রভুর দ্বারে।

কর্মের ভুল গুনতে মাশুল
নিশিদ্ধ কর্মেতে কেন ব্যাকুল?
ভালো মন্দের হিসাব কষে
দেখি ভুলের ঘোরে মশগুল।

খরতাপে বিল ঝিল শুকিয়ে ফাটে
জনজীবনে অসহনীয় বিপর্যয় ঘটে
তৃষ্ণায় কাতর পশু-পাখি, নির্বাক কাক
অশান্ত দুপুরে ক্লান্ত মাঝির তরিটি তটে।

বিদগ্ধ আকাশ অশান্ত বিকেল বয়ে যাওয়া
অগ্নি হাওয়ায় প্রাণের আশা-যাওয়া!
তপ্ত বাতাস শিশুদের ক্রন্দন
নিদারুণ জীবনে অসহ্য পাওয়া।

দুনিয়ার গজব অতি বৃষ্টি অনাবৃষ্টি
কর্মের ফল স্বরূপ স্বীকৃতি
জলবায়ুর বিরূপ পরিবর্তন
ধুঁয়া বর্জন বৃক্ষ সংরক্ষন বিনা নাই নিস্কৃতি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *