হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : টম সুয়াজীর ইউএস কংগ্রেসের পূর্ণ নির্বাচনের র্যালি ও পিকনিক পার্টি অনুষ্ঠিত হয়েছে গত রবিবার ,৩০ আগস্ট ২০২৬, অপরাহ্ন ১টায় নিউ ইয়র্ক এর ৩৭ মিনিওল এভিনিউ, রোসলিন, এনওয়াই-১১৫৭৬-এর পিয়ার্স কান্ট্রি ডে ক্যাম্প এ ।কংগ্রেসম্যান টম সুয়াজির পূর্ব নির্বাচনী র্যালি ও পিকনিক পার্টিতে পাচ শতাধিক মূলধারার অতিথি, সমর্থক ,শুভানুধ্যায়ীসহ ১০ জন বাংলাদেশী অংশগ্রহণ করেছিলেন ।
উক্ত র্যালি ও পিকনিক পার্টিতে বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত তিন লিডার মূলধারার রাজনৈতিক বাপসনিউজ এডিটর, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন ও ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব এর সাধারণ সম্পাদক ডেলওয়ার মানিক এবং নিউইয়র্ক নিউ হারাজন লায়ন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও লায়ন আহমেদ সোহেল আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেন । জেফারসন ডেমোক্রেটিক ক্লাব এর লিডার মিস ডেবি মার্কেল , ডেব ফিশারসহ মূলধারার নির্বাচিত প্রতিনিধিগন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।কংগ্রেসম্যান টম সুয়াজি তাঁর মূল্যবান বক্তৃব্য কংগ্রেসম্যন টম সুয়াজি তার বক্তব্যে বলেন,মংগলবার ৩,নভেম্বরে ২০২৬, নির্বাচনে তিনিসহ ডেমোক্র্যাটদের নির্বাচিত করার অনুরোধ করেন এবং নভেম্বরের ৩,২০২৬,মিট ট্রাম নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা যাতে করে মেজরিটি পায় সেজন্য ডেমোক্র্যাটদের জয়ী করতে হবে । কংগ্রেসম্যন টম সুয়াজির বক্তার্য শেষে উপস্থিত অনেকেই প্রশ্ন করেন ।এবং কংগ্রেসম্যন টম সুয়াজি তাঁর জবাব দেন ।টম সুয়াজি এই সভায় উপস্থিত হওয়ার জন্য হাকিকুল ইসলাম খোকন ও ডেলওয়ার মানিক এবং আহমেদ সোহেলকে ধন্যবাদ জানান ।এবং বাংলাদেশ কমিউনিটির প্রশংসা করেন ।অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক মুলধারার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।এবং সবাইকে দুপুরের খাবার,চা-চক্রে ও স্ন্যাকস এবং পিজা পরিবেশন করা হয় ।