মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: কথিত মাদক সেবী সাংবাদিকদের সেল্টারে মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। ওইসব মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা।
হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা,ফেনসিডিল, ইয়াবা হিরোইনসহ বিভিন্ন ব্যান্ডের মাদক। ওইসব মাদক সেবী কথিত সাংবাদিকদের দাপটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না মাদক কারবারীদের ধরতে। সূত্রে প্রকাশ, ওইসব মাদক সেবী কথিত সাংবাদিকরা আইন-শৃঙ্খলা মিটিং এর সদস্য হওয়ায় অফিস পাড়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ওইসব মাদক সেবী কথিত সাংবাদিকগণ মাদকের টাকা যোগাড় করতে অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে চাঁদাবাজি করছে এবং দলের নাম ব্যবহার করে মাদক কারবারিদের সেল্টার দিচ্ছে। গত কয়েক মাস আগে এক বিখ্যাত মাদক কারবারি মাদক সেবী কথিত সাংবাদিককে ফেনসিডিল খাইয়ে দিচ্ছে সেই ভিডিও তামাম নেট দুনিয়ায় ভাইরাল হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।
ওই কথিত সাংবাদিক এখনো দাপটের সাথে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চষিয়ে বেড়াচ্ছে। দেখার কেউ নেই বলারও কেউ নেই। সূত্রে প্রকাশ,ওই কথিত মাদক সেবী সাংবাদিক চক্র এক আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থেকে প্রতিদিন মাদকের আসর বসিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ী, ইটভাটাসহ পলাতক আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। ওইসব মাদক সেবী কথিত সাংবাদিকদের বিরুদ্ধে কথা বললে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজের তোকমা লাগাতে মরিয়া ওঠে তারা। সচেতন মহল ওই সব মাদক সেবী কথিত সাংবাদিকদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।