কবিতা:-এক পৃথিবী দু:খ দিলে

কবি- সুরাইয়া নাসরিন

কবিতা:- “এক পৃথিবী দু:খ দিলে”
অনেক বেশি চাইনি সুখ;
চেয়েছিলাম ছোট্ট ঘর,
মাথাগুজার একটু ঠাঁই,
তাতেই সুখ, সেটাই পেতে চাই।

একটা ছোট করিডোর আমাদের হবে,
হরেক ফুলের সমারোহ রবে তাতে;
তুমি তো সেটা জানতে,
আমার চরম অনুরাগ বেলী ফুলের মালাতে।

চড়ুই পাখি কিচির মিচির শব্দে,
ভাঙবে ঘুম আমাদের অজান্তে।

আমার একটা ছোট আকাশ হবে,
শুধু আমারই বিচরণ হবে তাতে;
নীল রঙ মেখে নীলাম্বরী সেজে,
তোমারই কবিতার রানী হবো সেখানেতে।

আমার ছোট ছোট সুখগুলো,
হারালো কালের স্রোতে;
তোমার অগোছালো মনের দাপটে,
মরলো মোর সুখ দিনে রাতে।

আমায় দিলে এক পৃথিবী দু:খ ,
এক সমুদ্র চোখের জল;
আমার ছোট ছোট সুখগুলো ,
হারালো চিরোচেনা মোহনা তার।

তোমায় যে বড্ড ভালোবাসি,
তাই নিলাম দু:খকে বরণ করি।

এখন আমি হাসি তোমার হাসিতে,
আমার কান্না তোমার দু:খেতে;
হারিয়েছি আমার নিজস্বতাকে,
হারিয়েছি আমার সুখ পাখিটাকে।

এক পৃথিবী দু:খ ধারণে
হয়েছি নীলাম্বরী,
অনেক সুখের দাপটে হারালো
আমার ছোট্ট সুখের কপাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *