পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: “শোষণ-বৈষম্যমুক্ত-অসাম্প্রদায়ি
প্রথম অধিবেশন বিকাল ৩টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য শরীয়ত উল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং নেত্রকোণা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার। অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়, শোষণ-বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মৃত্যুঞ্জয় তালুকদার নির্বাচিত হন।