মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “জন্ম মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ অক্টোবর)সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা তারা হলেন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম মন্ডল, প্রমুখ ।
এ আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।