মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে জেলা হত্যা দিবস পালিত হয়েছে । আজ শুক্রবার(৩রা নভেম্বর) শুক্রবার সকাল ১১ টায় কালো পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের এর সহ সভাপতি আব্দুল বারীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রত্না রশিদ, এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।