কালাইয়ে মেয়াদোত্তীর্ণ ও রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:  জয়পুরহাটের কালাইয়ে মেয়াদউত্তীর্ণ, রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষন এবং ড্রাগ লাইসেন্সবিহীন দোকান পরিচালনা করায় ৫ ফার্মেসিকে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার মোলামগাড়ী হাটে এ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র নেতৃত্বে এবং জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন এর সহায়তায় ও কালাই থানা পুলিশ এর সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জান্নাত আরা তিথি বলেন, ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ এর ধারায় পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *