মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় আধিপত্য বিস্তার ও শ্রমিক ফেডারেশনকে কেন্দ্র করে আ.লীগ নেতা আমিনুল ইসলাম সোহাগ (৩৭) পা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী ওয়াজেদ মন্ডলের বিরুদ্ধে।
গত শনিবার সন্ধ্যায় উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজারের মেইন পয়েন্ট তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে পথমে টিএমএসএস মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর রবিবার সকাল ১১ টার দিকে সেখানকার ডাক্তার আহতাবস্থায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করেন ৷
আহত আমিনুল ইসলাম সোহাগ উদয়পুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্যরা বলে জানা গেছে। তিনি একই ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরই আধিপত্য বিস্তার ও ট্রাক শ্রমিক ফেডারেশনকে কেন্দ্র করে জেলায় উদয়পুর ইউনিয়নের আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম সোহাগ ও বিএনপির কর্মী ও ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ মন্ডলের গ্রুপের সঙ্গে কোন্দল সামনে আসেন। এরপর সোহাগ নুনুজ বাজারে তিনমাথা মোড়ে ওয়াজেদের বস্ত্রবিতানের সামনে মোটরসাইকেল আটকে দিয়ে হামলা করে প্রতিপক্ষরা। এসময় ওয়াজেদের নেতৃত্বে ৭-৮ জন লোক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ডান পা আঘাত করে ক্ষতবিক্ষত করে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ। তবে নিউজ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।
বিষয়টি জানতে ইউপি বিএনপির কর্মী ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ মন্ডলের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হয়েছে। তবে তার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইসচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান. এঘটনায় এখন পর্যন্ত অভিযোগ বা মামলায় হয়নি। তবে অভিযোগ বা মামলা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।