কালাইয়ে ওমর কিন্ডার গার্টেন স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে দেশ, নির্মিত হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।জয়পুরহাট কালাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ২০ বছর পূর্তি এবং তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয় ।এবং বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রতিদিন প্রতিনিয়ত পরিকল্পনার মাধ্যমে সপ্ন পূরনের দিকে ধাবিত হবে পড়াশোনায় গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিকে রাখতে হবে সবার ওপর।
তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার শেষ দিন (৯ নভেম্বর) বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে আয়মান সাদিক উপস্থিত থেকে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ১৫০০ শিক্ষার্থীদের মাঝে ইংরেজিতে ভালো করার কৌশল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং লালিত সপ্ন পূরনের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে নানা ধরনের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। গতানুগতিক পড়াশোনার পাশাপাশি গবেষণা মূলক পড়াশোনায় গুরুত্ব দিতে বলেছেন তিনি।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
বিজ্ঞান মেলায় স্কুলের ল্যাঙ্গুয়েজ, সাইন্স, কম্পিউটার ও স্পোর্ট ক্লাব, টিচিং এডভাইজর ডিপার্টমেন্ট, স্টুডেন্ট কাউন্সিলর ডিপার্টমেন্ট, আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগার ও স্কুল লাইব্রেরি, শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট সহ মোট ৩৪টি স্টল অতিথিরা পরিদর্শন করেন।
মেলা চলাকালীন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেক দর্শনার্থী মেলা দেখতে আসে। দিন ব্যাপী আনন্দঘন সময় অতিবাহিত করতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *