মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বৃদ্ধ কৃষক সৈয়দ আলী আকন্দের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধাপ, শিকটা ও ডিংড়াপাড়া এলাকার গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আজ মঙ্গলবার(৫ডিসেম্বর)বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে।মানববন্ধনে বক্তৃতা করেন সৈয়দ আলী আকন্দের বড় ভাই সাইফুল ইসলাম, ছোট ভাই খয়বর আলী, জামাই গিয়াস উদ্দিনসহ প্রমুখ।হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ভোরে জয়পুরহাটে কালাই উপজেলার শিকটা গ্রামের নিজ ঘরের শয়ন কক্ষে ভোরে দূবৃত্তরা বৃদ্ধ সৈয়দ আলী আকন্দকে গলা কেটে হত্যা করে নগদ ২ লাখ টাকা ও জমির দলিল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের হলে কালাই থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।