কালাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থাপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
এ উপলক্ষে রবিবার(২৭অক্টোবর) বিকেলে কালাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, একটি বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ শহিদুল ইসলাম লিপটন এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য মোঃ কামরুজ্জামান হিরো তালুকদার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুগ্ম আহবায়ক কালাই উপজেলা বিএনপি রফিকুল ইসলাম চৌধুরী টুকু সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *