মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট কালাই উপজেলায় মৎস্য সস্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৩০জুলাই)সকাল ১০টায়
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ও মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষী, মৎস্যজীবী,সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার আলী।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন,বাংলাদেশ একটি ছোট দেশ হলেও মাছ উৎপাদনে পিছিয়ে নেই। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। সুস্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয়। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থান ধরে রেখেছে। এ উপজেলা আয়তনে ছোট হলেও মাছ উৎপাদনে এর অবস্থান অনেক উপরে।
জানা যায়, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। বর্তমান সরকারের মৎস্য চাষ বিষয়ে অগ্রগতির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন। মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সঙ্গে মৎস্য চাষ বিষয়ক মতবিনিময় সভা। মাঠ পর্যায়ে চাষী ও সুফল ভোগীদের বিশেষ সেবা প্রদান। যেমন, মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা। উপজেলা ব্যাপী মৎস্য চাষী ও সুফল ভোগীদের উন্নত প্রশিক্ষণ প্রদান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরে সকল কর্মকর্তা ও মৎস্য চাষীরা,বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।