মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে।
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো’ স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালাইয়ে রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৃথেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহ আলমসহ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের যন্ত্রের প্রদর্শন করে কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।