মোঃমোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচি মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন।
এই উপলক্ষে শুক্রবার(১লা নভেম্বর)বেলা ১২টা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন উদ্যোগের আয়োজনে একটি র্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম,কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃনাজিম উদ্দিন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মতিন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মোঃতামিন সরকার প্রমুখ।
আলোচনা শেষে ৫জন যুব ও যুবতী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্যে ঋণ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুব ও যুবতীরা দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যাতে করে তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।