মো: মোকাররম হোসাইন কালাই জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে উপজেলার নাশকতার উদ্দেশ্যে জিন্দারপুর ইউনিয়নে সরকার বিরোধী পরিকল্পনায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর জন্য গোপন বৈঠক করার সময় জামায়াতের আমির সহ সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
শনিবার(২৮ জানুয়ারী) সকাল ১১টার দিকে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজার এলাকায় ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভিতরে থেকে গ্রেফতার করা হয়। এ সময় জেহাদি বই,চাঁদা আদায়ের রশিদ,জামায়াতের বিভিন্ন কার্যক্রমের কাগজপত্র’সহ অন্য সামগ্রী পাওয়া যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম মঈনুদ্দিন বলেন তিন জামায়াত নেতাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন জামায়াত নেতারা হলেন- আব্দুস সোবাহান(৬১) সোবাহান আলী (৪৫) ও আবুল কালাম( ৭০)
তাদের মধ্যে আবদুস সোবহান উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির ।অন্য দুজন জামায়াতের সদস্য বলে পুলিশ জানিয়েছে ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে শনিবার রাত ৮.১৫ টায় যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার আইনে মামলা করা হয়েছে।